১৫৪ জন পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, দুই কর্মকর্তাকে বদলি
গত ম্যাচে ক্যাচ নিতে গিয়ে চোট পেয়েছিলেন লুঙ্গি এনগিদি। সঙ্গে সঙ্গে গ্রিন করিডর দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চোট খুব বেশি গুরুতর না হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে শতভাগ ফিট হতে অন্তত দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আজ বেঙ্গালুরুর বিপক্ষে খেলছে দিল্লি। এই ম্যাচে এনগিদি খেলতে পারছেন না। টসের সময় অধিনায়ক অক্ষর প্যাটেল জানিয়েছেন, এনগিদির জায়গায় দুশমন্থা চামিরা একাশে ফিরেছেন। এ ছাড়া মুকেশ কুমারকে বসিয়ে কাইল জেমিসনকে খেলাচ্ছে দিল্লি।
বেঙ্গালুরু ম্যাচ ছাড়াও ১ মে রাজস্থানের বিপক্ষেও খেলতে পারবেন না এনগিদি। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারের কনকাশন হলে অন্তত সাত দিন ক্রিকেটের বাইরে থাকতে হয় তাকে। এনগিদির ক্ষেত্রেও তেমনই নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি আইপিএলে এই নিয়ে দ্বিতীয় বার ধাক্কা খেল দিল্লি। চোটের কারণে আইপিএলের প্রথমার্ধে খেলতে পারেননি মিচেল স্টার্ক। পাঞ্জাব ম্যাচের আগে স্টার্ক দিল্লি শিবিরে যোগ দিলেও, পহেলা মে এর আগে খেলার অনুমতি পাননি।
উল্লেখ্য, শনিবার দিল্লির রাজেন্দ্র নগরের ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এনগিদিকে। চোট পাওয়ার পর রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি। এনগিদি লিখেছিলেন, 'আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। সবকিছু ঠিক আছে।'
সূত্র: ঢাকা পোষ্ট











.webp)


.webp)


.webp)