পিরোজপুরে জাল টাকাসহ গ্রেপ্তার ৩
পিরোজপুরের নাজিরপুরে জাল টাকার নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মে) বিকেলে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মৃত আবু বক্কর খলিফার ছেলে রাসেল খলিফা (৪৫), পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের মো. দুলাল শেখের পুত্র মো. সাইদুল ওরফে রানা (৪৮) ও মো. মজিবুর খানের ছেলে হাসিব খান (৪৬)।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাজিরপুর থানায় একটি মামলা রেকর্ড করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সূত্র: ঢাকা পোষ্ট

.webp)











.webp)