শনিবার   ০৯ মে ২০২৬ || ২৫ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১১:৫১, ৪ মে ২০২৬

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল যুবকের
সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শহিদুল ইসলাম রাফিজ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।রোববার (৩ মে) বিকেলে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত রাফিজ উপজেলার খরনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লালারখীল গ্রামের প্রবাসী জসিম উদ্দীনের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পটিয়া বাইপাস সড়ক এলাকায় একটি নির্মাণাধীন ভবনে রোববার সকাল থেকে রংমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করছিল রাফিজ। কাজ করার সময় হঠাৎ উঁচু থেকে নিচে পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।

কন্ট্রাক্টর মো. শহীদ বলেন, ভবনে রংয়ের কাজ করার এক পর্যায়ে মই থেকে ৯ ফুট উঁচু থেকে নিচে পড়ে যায় সে। ঘটনার পর তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রূপা বড়ুয়া বলেন, রাফিজকে হাসপাতালে আনার পর সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

রাফিজের মামা জহিরুল ইসলাম জানান, তারা দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার বড় ছিল। তার বাবা একজন প্রবাসী। সে যে রংমিস্ত্রীর কাজ করত, বিষয়টি ভালোভাবে জানত না। রোববারের ঘটনা সম্পর্কেও তারা পুরোপুরি অবগত নয়।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

শনিবার   ০৯ মে ২০২৬ || ২৫ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন