মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৪৩, ১৯ মে ২০২৬

সালমানের শার্টলেস ছবিতে মন্তব্য, আলোচনায় প্রাক্তন প্রেমিকা

সালমানের শার্টলেস ছবিতে মন্তব্য, আলোচনায় প্রাক্তন প্রেমিকা
সংগৃহীত

সদ্য সামাজিক মাধ্যমে বলিউড তারকা সালমান খানের শেয়ার করা একটি ‘শার্টলেস’ ছবিকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন তার সাবেক প্রেমিকা ও অভিনেত্রী সঙ্গীতা বিজলানি। 

সোমবার সকালে নিজের সুঠাম দেহের একটি ছবি পোস্ট করেন ষাটোর্ধ্ব সালমান। সেই ছবির নিচে সঙ্গীতা বিজলানির মন্তব্য সামাজিক মাধ্যমে নেটিজেনদের নজর কেড়েছে; যা নিয়ে বলিউডে বেশ চর্চা চলছে।

ছবিটিতে সালমানের শারীরিক গঠন ও ফিটনেস দেখে মন্তব্য ঘরে ‘উফফফ’ লিখে কয়েকটি আগুনের ইমোজি জুড়ে দেন সঙ্গীতা বিজলানি। সাবেক প্রেমিকার এমন মন্তব্য দেখে অনেকেই রসাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন। 

কেউ কেউ একে তাদের পুরনো সম্পর্কের রসায়ন হিসেবে দেখছেন, আবার অনেক নেটিজেন এই মন্তব্য নিয়ে কৌতূহলী প্রশ্নও তুলছেন। মূলত সলমনের সঙ্গে সঙ্গীতার অতীত সম্পর্কের কারণেই এই মন্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

অতীতের তথ্য অনুযায়ী, আশির দশক থেকে নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে সালমন খান ও সঙ্গীতা বিজলানির প্রেম বলিউডের অন্যতম আলোচিত বিষয় ছিল। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের চূড়ান্ত সিদ্ধান্তও হয়েছিল এবং বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল। তবে বিয়ের মাত্র কয়েকদিন আগে অজ্ঞাত কারণে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও বজায় রয়েছে, যার প্রতিফলন প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়।

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন