মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৪৯, ১৯ মে ২০২৬

ইমামের মোটরসাইকেল চুরি করে সাইকেল রেখে গেল চোর

ইমামের মোটরসাইকেল চুরি করে সাইকেল রেখে গেল চোর
সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে ফজরের নামাজের সময়ে আব্দুর রাজ্জাক নামে এক ইমামের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার চুরির সময়ে নিজের ব্যবহৃত বাইসাইকেল রেখে গেছে চোর। 

সোমবার (১৮ মে) ভোরে সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

মসজিদটির ইমাম আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, আজ ভোরে ফজরের নামাজ পড়াতে মোটরসাইকেল নিয়ে এসে বাইরে রেখে মসজিদে প্রবেশ করি। নামাজ শেষে বাইরে দেখি নির্ধারিত স্থানে আমার ব্যবহৃত ১২৫ সিসির মোটরসাইকেলটি নেই। সেখানে পড়ে আছে একটি পুরাতন বাইসাইকেল। আশপাশে মোটরসাইকেলটি খোঁজাখুশি করে না পেয়ে জানতে পারি চুরি হয়েছে।

তিনি আরও বলেন, আমি গরীব মানুষ। কোনোভাবে একটি মোটরসাইকেল কিনেছি, সেটাতে করে মসজিদে এসে নামাজ পড়াই সেটি হারিয়ে গেল। বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। 

এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।

শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ

সূত্র: ঢাকা পোষ্ট

অনলাইন জরিপ

মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন