স্পেনে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে
স্পেনে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে মুসলিমরা ঈদুল আজহা পালন করবেন।
স্পেনের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিসহ বিপুল সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী এ উৎসবে অংশ নেবেন। ইউরোপের দেশগুলোতে সাধারণত সৌদি আরবের ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদের তারিখ নির্ধারণ করা হয়।
ঈদকে সামনে রেখে ইতোমধ্যে দেশে ও প্রবাসে কোরবানির প্রস্তুতি সম্পন্ন করছেন প্রবাসীরা। স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশি ব্যবসায়ীরা কোরবানির পশুর অর্ডার নিচ্ছেন। এছাড়া অনেক প্রবাসী ব্যক্তি উদ্যোগেও কোরবানি দেওয়ার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।
স্পেনের স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে দেশটির বিভিন্ন শহরের মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাদ্রিদের লাভাপিয়েস এলাকার বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের উদ্যোগে স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে লাভাপিয়েস এলাকার ক্যাসিনো পার্কের মাঠে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দেশের মুসলিমরা দুইটি বড় বড় জামাতে নামাজ আদায় করেন। এবার স্পেন সরকার কর্তৃক ঘোষিত অনিয়মিতদের নিয়মিত করণের ঘোষণা দেওয়ায় মুসল্লিদের ভিড় বাড়তে পারে বলে জানান সংশ্লিষ্টরা।
১৪৪৭ হিজরির ১০ জিলহজ অনুযায়ী আগামী ২৭ মে বুধবার ঈদুল আজহা পালিত হবে। এছাড়া পবিত্র আরাফাতের দিন নির্ধারণ করা হয়েছে ২৬ মে মঙ্গলবার।
সূত্র: ঢাকা পোষ্ট



.webp)
.webp)







.webp)


