শুক্রবার   ০৮ মে ২০২৬ || ২৪ বৈশাখ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৩৬, ৮ মে ২০২৬

বিমানে ‘তৃণমূল চোর’ স্লোগান, হয়রানির অভিযোগ মহুয়া মৈত্রের

বিমানে ‘তৃণমূল চোর’ স্লোগান, হয়রানির অভিযোগ মহুয়া মৈত্রের
সংগৃহীত

তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং ভারতের পার্লামেন্ট লোকসভার এমপি মহুয়া মৈত্রের বিমানযাত্রার সময় তাকে লক্ষ্য করে ‘তৃণমূল চোর’ এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান উঠেছে। গতকাল বুধবার ইন্ডিগো এয়ারলাইন্সের কলকাতা-দিল্লি রুটের একটি ফ্লাইটে ঘটেছে এ ঘটনা।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনার ভিডিও পোস্ট করে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্রের অভিযোগ, এ ঘটনায় বিমানটির ভেতরে তার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এই স্লোগান ‘নাগরিক ক্ষোভের’ বহিঃপ্রকাশ নয় বলেও দাবি করেছেন তিনি।

এক্সবার্তায় মহুয়া বলেছেন, “সতর্কবার্তা! আমি আজ দাপ্তরিক কাজে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলাম। আমি সিক্স-ই ৭১৯ ফ্লাইটে ১এফ আসনে ছিলাম। ৪-৬ জন লোক একসাথে বিমানে ওঠে এবং আমার দিকে কুৎসিতভাবে তাকিয়ে বিমানের পেছনের দিকে চলে যায়। ফ্লাইটটি অবতরণ করার পর এবং দরজা খোলার আগে তারা এই কাজটি করে এবং তার ভিডিও ধারণ করে।”

মহুয়া বলেন, “এটা কোনো ‘নাগরিক ক্ষোভ’ নয়। এটা হয়রানি এবং একটি উড়োজাহাজে আমার নিরাপত্তার লঙ্ঘন। কোনোভাবেই এই বখাটেরা একটি উড়োজাহাজের ভেতরে এই ধরনের হয়রানি করে পার পেয়ে যেতে পারে না।”

ইতোমধ্যে ইন্ডিগো এয়ালাইন্স কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ জানিয়েছেন মহুয়া মৈত্র। সেই অভিযোগে বিমানের ভিতর ঘটা এ ঘটনা খতিয়ে দেখতে, অভিযুক্তদের শনাক্ত করতে এবং তাদের নো-ফ্লাই তালিকায় অন্তর্ভুক্ত করতে ইন্ডিগো এয়ারলাইন্সের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সেই সঙ্গে এ ঘটনার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু-কেও ভিডিওটি ট্যাগ করেছেন।

ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা এমপির লিখিত অভিযোগ পেয়েছে এবং তার প্রেক্ষিতে ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

শুক্রবার   ০৮ মে ২০২৬ || ২৪ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন