মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬ || ২৩ চৈত্র ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৪৯, ৭ এপ্রিল ২০২৬

বগুড়া জেলার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত;

বগুড়া জেলার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত;
সংগৃহীত

[০৬ এপ্রিল ২০২৬ খ্রি.]

আজ ০৬ এপ্রিল ২০২৬ খ্রি. (সোমবার) সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ ‍সুপারের কার্যালয়, বগুড়ার সম্মেলন কক্ষে জেলার সম্মানিত সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, সম্মানিত পুলিশ সুপার, বগুড়া মহোদয় উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সম্মানিত সাংবাদিকবৃন্দ পুলিশ সুপার মহোদয়ের সাথে অত্র জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন এবং জেলার বর্তমান পরিস্থিতি ও অপরাধ দমনে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে মাদক, অনলাইন জুয়া, কিশোরগ্যাং সহ যেকোন ধরণের অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোষ্ট