মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:২১, ১৮ মে ২০২৬

ওটিটির ‘ধুরন্ধর’ আরও নির্মম!

ওটিটির ‘ধুরন্ধর’ আরও নির্মম!
সংগৃহীত

আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’ এর একটি ‘সেন্সরবিহীন সংস্করণ’ প্রকাশ পেয়েছে। সেখানে মুক্তি পাওয়া এই আনকাট সংস্করণের দৈর্ঘ্য যেমন লম্বা, তেমনি রয়েছে লোমহর্ষক বহু বাদ দেওয়া দৃশ্য। 

ভারতীয় গণমাধ্যমের খবর, আদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলারটি গত ১৪ মে থেকে নেটফ্লিক্সে চলছে। সিনেমা হলের সংস্করণে ভারতীয় সেন্সর বোর্ড (সিবিএফসি) যেসব দৃশ্য বাদ দিয়েছিল এবং গালিগালাজ শব্দহীন করেছিল, নেটফ্লিক্সে তা কোনো সেন্সর ছাড়াই রাখা হয়েছে। 

৩ ঘণ্টা ৫২ মিনিটের এই আনকাট সংস্করণে গলাকাটা, মাথা থেঁতলে দেওয়া, অতিরিক্ত রক্তাক্ত অ্যাকশন এবং উজাইর বালোচের চরিত্রের আরশাদ পাপ্পুর কাটা মাথা নিয়ে ফুটবল খেলার দৃশ্যও যুক্ত রয়েছে, যা দেখে দর্শকদের মত, সিনেমা হলের চেয়ে অনেক বেশি নির্মম ও সাবলীল।

এদিকে আইপি স্বত্ব সংক্রান্ত একটি চলমান মামলার কারণে ভারতে সিনেমাটি এখনই ওটিটিতে মুক্তি পেতে পারছে না বলে জানিয়েছে কিছু কিছু সংবাদ মাধ্যম। নির্মাতা আদিত্য ধর বোম্বে হাই কোর্টকে জানিয়েছেন, মে মাসের মাঝামাঝির আগে ভারতে এটি ওটিটিতে মুক্তি দেওয়া সম্ভব নয়। 

তবে পরবর্তীতে ভারতের জিও-হটস্টারে যখন এটি আসবে, তখন সেন্সর বোর্ড অনুমোদিত প্রেক্ষাগৃহের সংস্করণটিই দেখানো হবে। রণবীর সিং অভিনীত এই অ্যাকশনধর্মী সিনেমায় আরও রয়েছেন অর্জুন রামপাল, আর মাধবন ও সঞ্জয় দত্ত।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন