মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৩৩, ১৮ মে ২০২৬

‎পাঁচবিবি খাদ্যগুদামে কৃষকের ধান-চাল ক্রয়ের উদ্বোধন

‎পাঁচবিবি খাদ্যগুদামে কৃষকের ধান-চাল ক্রয়ের উদ্বোধন
সংগৃহীত

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযান-২৬ উদ্বোধন হয়েছে। রোববার সকালে উপজেলার  কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের মাধ্যমে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।‎

‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা, সৌহাদ্য চাল কলের সত্বাধিকারী মো. জিয়াউল ফেরদৌস রাইট, সাথী চাউল কল মালিক মো. আইয়ুব আলী, মন্ডল, চাল কলের প্রতিনিধি মো. মোফাজ্জল হোসেন, এনবি অটো রাইস মিল মালিক মোঃ শরিফুল ইসলাম বাবু, এনএস অটো রাইস মিল মালিক নবিউল ইসলাম।

‎খাদ্য কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, এবছর প্রান্তিক কৃষকদের নিকট থেকে ৩৬’ টাকা কেজিতে ১’হাজার ৯’শত ১৮’মেট্রিক টন বোরো ধান, ৪৯’টাকা কেজি দরে ৭’হাজার ১শ ২৬’মেট্রিক টন চাল  এবং ৩৬’টাকা দরে ১ শ ৫৩’মেট্রিক টন গম ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ

অনলাইন জরিপ

মঙ্গলবার   ১৯ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১৭৩জন