মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬ || ২০ মাঘ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১০:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২৬

শিরোপার দৌড়ে কি ছিটকে গেল ম্যানসিটি, যা বলছেন গার্দিওলা

শিরোপার দৌড়ে কি ছিটকে গেল ম্যানসিটি, যা বলছেন গার্দিওলা
সংগৃহীত

এই বছরে এখন পর্যন্ত ভালো সময়ের দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। ২০২৬ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে তারা। সম্ভাব্য ১৮ পয়েন্টের মধ্যে এসেছে মাত্র সাত পয়েন্ট। সবশেষ গতকাল (রোববার) টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও পয়েন্ট ভাগাভাগি করে বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার ক্লাব। তবে যতক্ষণ সুযোগ আছে, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন কোচ পেপ গার্দিওলা।

২-২ গোলের ব্যবধানে ম্যাচটি ড্র করেছে ম্যানসিটি। অথচ বিরতিতে তারা গিয়েছিল ২-০ ব্যবধানে এগিয়ে থেকে। আবার পয়েন্ট হারানোর কারণে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ৬। পরের লিগ ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। সামনে তাই কঠিন পরীক্ষা।

তাই বলে হাল ছাড়ছেন না গার্দিওলা। মিকেল আর্তেতার দলকে ছোঁয়ার প্রত্যাশা তার, ‘এখনো ১৪ ম্যাচ খেলার বাকি। যতক্ষণ সুযোগ আছে, আশা থাকবে। এমনটা হয়। আমি জানি অতীতে এই ধরনের ম্যাচগুলোতে সবসময় জেতার একটা পথ খুঁজে বের করা যায় এবং আজ সেটা হয়নি। অনেক কিছুতে আমাদের অসুবিধা আছে, কিন্তু খেলোয়াড়রা ফিরে আসছে, অনেক বিষয়ে আমি তাদের মধ্যে ভালো কিছু করার দৃঢ়তা দেখেছি।’

বরখাস্তের গুঞ্জনে ইতি টেনেছেন টটেনহ্যাম কোচ থমাস ফ্রাঙ্ক। চ্যাম্পিয়ন্স লিগে দলকে শেষ ষোলোতে তোলার পর বড় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট আদায়। এই সাফল্যই ফ্রাঙ্কের চাকরি বাঁচিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘আমি খুব খুশি যে অবশেষে বড় দ্বিতীয়ার্ধের থেকে পয়েন্ট বের করতে পেরেছি। আমি মনে করি আমরা দিনকে দিন বিকশিত হচ্ছি। খেলোয়াড়দের নিয়ে খুব গর্বিত।’

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

শিরোনাম

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা